রিটার্ন, রিফান্ড ও এক্সচেঞ্জ পলিসি
সম্মানিত গ্রাহক, আমাদের লক্ষ্য আপনাদের সর্বোচ্চ সেবা প্রদান করা। অর্ডার কনফার্ম করার পূর্বে দয়া করে আমাদের পলিসিগুলো মনোযোগ সহকারে পড়ে নেওয়ার অনুরোধ রইল।
১. পণ্য রিসিভ ও চেক করার নিয়ম
- ডেলিভারি ম্যানের উপস্থিতিতে: পার্সেল রিসিভ করার সময় অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে নিবেন। এ সময় পণ্যে কোনো ত্রুটি বা ড্যামেজ থাকলে কোনো চার্জ ছাড়াই পণ্যটি ফেরত বা এক্সচেঞ্জ করা যাবে।
- পরবর্তী অভিযোগ: ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো ভাঙা, ছেঁড়া বা মিসিং প্রোডাক্টের অভিযোগ গ্রহণ করা হবে না।
- এক্সচেঞ্জ সতর্কতা: এক্সচেঞ্জ করা পণ্যটি রিসিভ করার সময়ও গ্রাহককে পুনরায় ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে হবে। দ্বিতীয়বার চেক না করলে পরবর্তীতে কোম্পানি কোনো দায়ভার বহন করবে না।
২. রিটার্ন ও চার্জিং পলিসি
- পছন্দ সংক্রান্ত রিটার্ন: পণ্যের ছবি ও বর্ণনার সাথে মিল থাকার পরেও যদি কেবল ব্যক্তিগত পছন্দ বা মত পরিবর্তনের কারণে পণ্যটি ফেরত দিতে চান, তবে ডেলিভারি চার্জ (১২০ টাকা) প্রদান করে পণ্যটি রিটার্ন করতে হবে।
- ডেলিভারি পরবর্তী এক্সচেঞ্জ: ডেলিভারি ম্যান চলে আসার পর যদি কোনো কারণে (যেমন: সাইজ সমস্যা) পণ্য এক্সচেঞ্জ করতে চান, তবে সেক্ষেত্রে পুনরায় ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।
- মানি রিফান্ড: আমাদের নীতি অনুযায়ী, বিক্রিত পণ্যের নগদ অর্থ ফেরত (Refund) দেওয়া হয় কিন্তু শর্তসাপেক্ষে, এর জন্য আমাদে প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে । তবে আপনি চাইলে সমমূল্যের অন্য কোনো পণ্য বা একই পণ্য এক্সচেঞ্জ হিসেবে নিতে পারবেন।
৩. অভিযোগ বা কমপ্লেইন জানানোর নিয়ম
প্রোডাক্টের কোনো ম্যানুফ্যাকচারিং ত্রুটি বা সমস্যার ক্ষেত্রে নিচের নিয়মগুলো অনুসরণ করুন:
- সময়সীমা: পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার (২ দিন) মধ্যে অভিযোগ জানাতে হবে। এর পরে কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।
- প্রয়োজনীয় প্রমাণ: অভিযোগের সাথে অবশ্যই অর্ডার ইনভয়েস/রশিদ, পণ্যের স্পষ্ট ছবি এবং সমস্যার ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে।
- যোগাযোগ: WhatsApp: +880 1762-044109
- সমাধানের সময়: আপনার অভিযোগ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে আমাদের প্রতিনিধি সমস্যা সমাধানের ব্যবস্থা করবেন।
⚠️ বিশেষ সতর্কবার্তা (ফ্রড পলিসি)
অসাধুতার মাধ্যমে কেউ যদি নিজের পুরনো বা নষ্ট পণ্য আমাদের নতুন পণ্যের সাথে পরিবর্তন করে রিটার্ন করার চেষ্টা করেন, তবে প্রমাণ সাপেক্ষে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেলিভারি ও শিপিং চার্জ
আমরা দিচ্ছি সারা বাংলাদেশে দ্রুততম হোম ডেলিভারি সুবিধা এবং প্রোডাক্ট হাতে পেয়ে পেমেন্ট করার (ক্যাশ অন ডেলিভারি) সুযোগ।
| এরিয়া | ডেলিভারি চার্জ | সময়সীমা | পেমেন্ট মেথড |
| ঢাকা মেট্রোপলিটন | ৬০ টাকা | ২৪-৪৮ ঘণ্টা | ক্যাশ অন ডেলিভারি |
| ঢাকার বাহিরে | ১২০ টাকা | ২৪-৪৮ ঘণ্টা* | ক্যাশ অন ডেলিভারি |
বিঃদ্রঃ প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সংক্রান্ত জটিলতায় সময় কিছুটা কম-বেশি হতে পারে।


